কিছুক্ষনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ,নেতাকর্মীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে উচ্ছ্বসিত হয়ে রাজধানীর সংসদ ভবন

2026-02-17T15:37:44+00:00
2026-02-17T15:37:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিছুক্ষনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ,নেতাকর্মীদের উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৭৮)
X


কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে উচ্ছ্বসিত হয়ে রাজধানীর সংসদ ভবন এলাকায় মিছিল ও শুভেচ্ছা সমাবেশে অংশ নিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন জাতীয় সংসদ ভবনের আশপাশে। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে তারা দলের শীর্ষ নেতাকে অভিনন্দন জানান।


দলীয় সূত্র জানায়, সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজই তারেক রহমানের শপথগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


শপথ অনুষ্ঠানের খবর ছড়িয়ে পড়ার পরপরই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।



নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পর দল রাষ্ট্রক্ষমতায় এসেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।


মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে।

বিএনপির শীর্ষ নেতারা জানান, তারেক রহমানের নেতৃত্বে একটি জনগণমুখী ও জবাবদিহিমূলক সরকার গঠনের অঙ্গীকার নিয়ে তারা কাজ করবেন। দ্রুতই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন ও রাষ্ট্র পরিচালনার কার্যক্রম শুরু হবে।

দলীয় সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর জাতির উদ্দেশে তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এ উপলক্ষে দেশব্যাপী দলীয় কর্মসূচি ও শুভেচ্ছা কার্যক্রম চলমান থাকবে।

এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীতে বাড়তি উত্তেজনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে দেশ রাজনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তে প্রবেশ করবে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy