পর্তুগালে মুন্সিগঞ্জ প্রবাসীদের দুই সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রবাস

পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জ জেলার প্রবাসীদের সমন্বয়ে দুটি সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।এতে প্রবাসীদের মানবিক সহায়তা কার্যক্রমকে প্রাধান্য

2026-02-17T18:30:45+00:00
2026-02-17T18:41:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পর্তুগালে মুন্সিগঞ্জ প্রবাসীদের দুই সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিট : ৭৪)
X

পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জ জেলার প্রবাসীদের সমন্বয়ে দুটি সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে প্রবাসীদের মানবিক সহায়তা কার্যক্রমকে প্রাধান্য দিয়ে গঠিত মানবিক মুন্সীগঞ্জ সংগঠনের আহ্বায়ক কমিটিতে আরমান আহমেদকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল-এর ২৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে নাজমুল হাসানকে আহ্বায়ক এবং শাহাদাত শেখকে সদস্য সচিব করা হয়েছে।

মানবিক মুন্সীগঞ্জ সংগঠনটি পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জবাসীদের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে প্রবাসে কোনো মুন্সিগঞ্জবাসীর মৃত্যু হলে মরদেহ বাংলাদেশে পাঠানোসহ মানবিক সহায়তার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।

অপরদিকে, প্রবাসে অবস্থানরত মুন্সিগঞ্জবাসীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ঐক্যবদ্ধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, প্রবাসী মুন্সিগঞ্জবাসীদের একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে সংগঠন সংশ্লিষ্টরা জানান।

উভয় সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে থেকেও নিজ জেলা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংগঠন দুটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণেও কাজ করবে বলে জানান তারা।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy