প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম (ভিজিট : ৪৬)

X
নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খুলনা-৫ আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য আলি আসগর লবি।
শপথ শেষে মঙ্গলবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে প্রথমে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আলি আসগর লবির নির্বাচনের প্রধান এজেন্ট মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, বিএনপি নেতা সরোয়ার হোসেন, ফুলতলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, চেয়ারম্যান মোল্লা মাহাবুর রহমান, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, মোল্লা কবির হোসেন, শেখ ইসমাইল হোসেন, অরুন কান্তি গোলদার, মতিয়ার রহমান বাচ্চু, শেখ শাহিনুর রহমান, শাহাদাত হোসেন, হাবিবুর রহমান হবি, সরদার দৌলত হোসেন, এড. মনিমুর রহমান নয়ন, প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্লা মশিউর রহমান, হেমায়েত রশিদ খান,শেখ শাহিনুর রহমান, শফিকুল খান প্রমুখ।