প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী

2026-02-18T11:56:31+00:00
2026-02-18T11:56:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ১০২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় (অনলাইন) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। শুধু লাইসেন্সধারী দোকানেই এসব বিক্রি করা যাবে।

তিনি বলেন, সবাইকে নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা শাস্তি কী হবে, তা এখনো জানানো হয়নি।

এর আগে, ২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ সরকার।

এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেছেন, জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy