রোম দূতাবাসে রাষ্ট্রদূতসহ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইতালি বিএনপি

অনলাইন ডেস্ক

প্রবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ে দেশ-বিদেশে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার।বিজয়ের আনন্দে ইতালি বিএনপির নেতৃবৃন্দ সোমবার

2026-02-18T12:22:49+00:00
2026-02-18T12:22:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোম দূতাবাসে রাষ্ট্রদূতসহ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইতালি বিএনপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ৫৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ে দেশ-বিদেশে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার।  বিজয়ের আনন্দে ইতালি বিএনপির নেতৃবৃন্দ সোমবার ছুটে যান রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে । সেখানে রোম দূতাবাসের রাষ্ট্রদূতসহ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। 

দীর্ঘ ২০ বছর পর আবারও ক্ষমতায় ফিরেছে বিএনপি। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর সৃষ্ট নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। বিজয়ের এই আনন্দে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে  ইতালি বিএনপির নেতৃবৃন্দ সাথে দূতাবাসের উভয় পক্ষের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপির বিজয়ে ইতালি সরকারের পক্ষ থেকে প্রেরিত শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনানো হয়। এ সময় দূতাবাসের দোতলায় প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী রিয়াদ হোসেন রিফাত ইতালিতে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক, মিনিস্টার মো. রিয়াদ হোসেন, প্রথম সচিব আল-আমীন ও মারজুক ইসলাম। এছাড়া ইতালি বিএনপির সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম ববি, প্রশিক্ষণ সম্পাদক গাউছুজ্জামান গেন্দু সাকিল, বিএনপি নেতা জুয়েল আহমেদ জুয়েল, চুন্নু মৃধা, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বিএনপির সরকার গঠনকে স্বাধুবাদ জানিয়ে ইতালি প্রবাসী বিএনপির নেতৃবৃন্দসহ সকলকে অভিনন্দন জানান। তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাস সবসময় কাজ করবে বলেও আশ্বস্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy