গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যা বলছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীন কিংবা রাশিয়া কেউই গোপনে পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। ইউরোপের বিভিন্ন দেশ ও

2026-02-18T19:35:12+00:00
2026-02-18T19:35:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যা বলছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৩৪)
X

চীন কিংবা রাশিয়া কেউই গোপনে পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের ওই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন বলেছে, এই ধরনের গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ ভিত্তিহীন। আর এই বিষয়ে যুক্তরাষ্ট্রের করা অভিযোগ চীন আগেই অস্বীকার করেছে।

চলতি মাসের শুরুর দিকে চীন ২০২০ সালে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের লাগাম টানতে নতুন ও আরও বিস্তৃত একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানায় ওয়াশিংটন। ওই চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা নির্দিষ্ট কিছু পরীক্ষার বিষয়ে বহুবার অভিযোগ করতে শুনেছি। এ ক্ষেত্রে রুশ ফেডারেশন ও চীনের নাম এসেছে। রুশ ফেডারেশন কিংবা চীন—কেউই কোনও পারমাণবিক পরীক্ষা চালায়নি।

তিনি বলেন, ‌‌আমরা এটাও জানি, এসব অভিযোগ গণপ্রজাতন্ত্রী চীনের একজন প্রতিনিধির পক্ষ থেকে স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে। আর পরিস্থিতি এটাই।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে চীনকে যুক্ত করে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসতে বেইজিংয়ের ওপর চাপ তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ স্টার্ট চুক্তির বিকল্প হিসেবে এই চুক্তি কাজ করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ চালু থাকা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিশ্ব দ্রুতগতির পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। তবে অনেকেই আবার বলছেন, এই ধরনের আশঙ্কা অতিরঞ্জিত।

চলতি মাসে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিন্যানো চীনের বিরুদ্ধে ওই অভিযোগ করেছিলেন।

তিনি বলেচিলেন, চীন পারমাণবিক বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ২০২০ সালের ২২ জুন একটি পরীক্ষার কথাও উল্লেখ করেন তিনি। টমাস ডিন্যানো বলেন, ‘‘চীন পারমাণবিক বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত আছে। তারা শত শত টন বিষ্ফোরণের ক্ষমতাসম্পন্ন পরীক্ষার প্রস্তুতিও নিয়েছে।’’

মার্কিন এই আন্ডার সেক্রেটারি বলেন, ২০২০ সালের ২২ জুনে চীন এমন একটি পরীক্ষা চালায়। বেইজিং এই কার্যক্রম আড়াল করার জন্য ‘ডিকাপলিং’ পদ্ধতি ব্যবহার করেছে। এই পদ্ধতিতে ভূ-কম্পন মাপক যন্ত্রে এর প্রভাব শনাক্ত হয় না। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ‌‘‘একেবারে মিথ্যাচার’’ বলে অভিহিত করেছে চীন।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy