ধামরাইয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি দেখা গেছে। গেল সপ্তাহের তুলনায় কোনো কোনো পণ্যের দাম বেড়েছে, কমেছে

2026-02-19T15:30:46+00:00
2026-02-19T15:30:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৫৫)
X

ঢাকার ধামরাইয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি দেখা গেছে। গেল সপ্তাহের তুলনায় কোনো কোনো পণ্যের দাম বেড়েছে, কমেছে কোনোটার। এরমধ্যে লেবু, শসা, টমেটোর দাম বেড়েছে। আর কমেছে আলু, পেঁয়াজ, সিম ও পুঁইশাকের দাম। তবে রোজার আগে দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়ার দাবি ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, সরবরাহ ঠিক থাকলে দাম কমবে।

ঢাকার প্রবেশমুখ ধামরাইয়ের বাজারে দেখা গেল মিশ্র পরিস্থিতি। এরমধ্যে চালের বাজারে ২৯ চাল ৫৫-৬০ টাকা, আটা ৪৫ টাকা, মসুর ডাল ৯০-১০০ টাকা করে বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় এসবের দাম স্থিতিশীল রয়েছে। আর সবজির বাজারে কাঁচা মরিচ গেল সপ্তাহের তুলনায় ৫-১০ টাকা বেড়ে ১৬০ টাকা বিক্রি হচ্ছে, পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে, গাঁজর ও টমেটো ১০ টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা ও ৫০-৬০ টাকায়। এছাড়া সিম, বেগুনের দামও গেল সপ্তাহের তুলনায় ৫-১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।

ক্রেতারা বলছেন, রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পন্যের ও সবজির বাজারের সরবরাহ আরও বাড়িয়ে দাম কমাতে হবে।

বিক্রেতারা বলছেন, রমজানকে সামনে রেখে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তবে সবজির দাম কিছুটা কম রয়েছে।

রমজানের শেষ দিকে নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন সরকারকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি তাদের।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy