কুড়িগ্রামে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে রেল যোগাযোগ সাময়িক বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

জেলার রাজারহাট উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে কয়েক টুকরো হয়ে গেছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি

2026-02-19T19:10:24+00:00
2026-02-19T19:10:24+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে রেল যোগাযোগ সাময়িক বন্ধ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৫৬)
X

জেলার রাজারহাট উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে কয়েক টুকরো হয়ে গেছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ওই রুটে রেল যোগাযোগ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যায়। ফলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লোকোমাস্টার তাৎক্ষণিকভাবে ট্রেনটি রাজারহাট ভূমি অফিস সংলগ্ন রেললাইনে থামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলাচলের সময় রেললাইনের একপাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ট্রেন পরিচালক মো. কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি লক্ষ্য গেছে। এছাড়া বেশ কয়েকটি পা-দানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছু ক্ষতি হয়ে থাকতে পারে। এ অবস্থায় এই ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো সম্ভব নয়। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে এর রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বিকল্প রেক এনে দ্রুত লাইন ক্লিয়ার করার চেষ্টা চলছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিকল্প ইঞ্জিন না পৌঁছানোয় ট্রেনটি সরানো সম্ভব হয়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy