প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম (ভিজিট : ৫৩)

X
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, দেশপ্রেম ও সততার মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে হবে।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রায়পুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের একথা বলেন। এসময় রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে এমপিসহ প্রশাসন, রাজনীতি বিভিন্ন দল ও মুক্তিযোদ্ধারাসহ বিশিষ্টজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ছাত্রজনতা রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন বাঙালি জাতি অধিকার আদায়ে আপসহীন। ৭৪ বছর আগে ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকারই নয়, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনার ভিত্তি রচনা করেছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের ছাত্রসমাজ বারবার প্রমাণ করেছে—গণতন্ত্র রক্ষা ও উদ্ধারে তারা রক্ত দিতে জানে। মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার দীর্ঘ সংগ্রামের ফসল।