ভাষা আন্দোলনের যুদ্ধ এখনও শেষ হয়নি: এস এম জাহাঙ্গীর হোসেন

উত্তরা প্রতিনিধি

রাজধানী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের উত্তরা

2026-02-21T16:48:49+00:00
2026-02-21T16:48:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাষা আন্দোলনের যুদ্ধ এখনও শেষ হয়নি: এস এম জাহাঙ্গীর হোসেন
উত্তরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৫৮)
X

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা ১৯৫২ সালে ভাষার জন্য লড়াই করেছি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আন্দোলন করেছি, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি। এরপর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও অংশ নিয়েছি। এখনো দেশে দালালচক্র সক্রিয় রয়েছে। তাদের উৎখাত করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম যেন সরকারের ভালো কাজের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য ভাষা আন্দোলনের শহীদদের মতো বহু মানুষ আত্মত্যাগ করেছেন। ভাষা আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। পাশাপাশি ঢাকা-১৮ আসনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy