ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের ১৫৬তম বাৎসরিক ওরশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার দুই শতাব্দীর ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, বাংলা ত্রয়োদশ শতাব্দীর মহান সংস্কারক হযরত কেবলা শাহ মুহাম্মদ আহসানুল্লাহ

2026-02-22T10:14:46+00:00
2026-02-22T10:14:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের ১৫৬তম বাৎসরিক ওরশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ৬১)
X

ঢাকার দুই শতাব্দীর ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, বাংলা ত্রয়োদশ শতাব্দীর মহান সংস্কারক হযরত কেবলা শাহ মুহাম্মদ আহসানুল্লাহ (রহ.)-এর ১৫৬তম বাৎসরিক ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বর্তমান গদ্দিনেসীন পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান (মাদ্দা জিল্লুহুল আলী) বলেন, হযরত কেবলা শাহ মুহাম্মদ আহসানুল্লাহ (রহ.) শরিয়তের অনুসরণ ও তরিকতের দীক্ষাকে কাজে লাগিয়ে আত্মশুদ্ধি অর্জন এবং মানবতার খেদমতের মাধ্যমে মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আজীবন কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, হযরত কেবলার দেখানো পথে তাঁর দুই সাহেজাদার পর প্রজন্মের যোগ্য উত্তরসূরি হিসেবে নাতি হযরত শাহ মুহাম্মদ আহসানুজ্জামান (রহ.) নিষ্ঠার সঙ্গে খেদমতের ধারাবাহিকতা বজায় রেখেছেন। দীর্ঘ চার প্রজন্মের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বর্তমান গদ্দিনেসীন পীর সাহেব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করার জন্য নতুন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা নিয়ামুল ইসলাম এবং মশুরীখোলা শাহসাহেব বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।

এতে উপস্থিত ছিলেন- হযরত শাহ আহসানুল্লাহ (রহ.) কমপ্লেক্সের সভাপতি হযরত শাহ মুহাম্মদ মোহসেনুজ্জামান, দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি ড. সৈয়দ শাহ এমরান, চট্টগ্রামের বেতাগি আস্তানা শরীফের পীর সাহেব মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আবুল বাশার, প্রফেসর আব্দুর রাজ্জাক, শাহ মুহাম্মদ মোজাম্মেলসহ হযরত কেবলার খলিফাগণের দরবারের প্রতিনিধি, কমপ্লেক্সের অধিভুক্ত প্রতিষ্ঠানের প্রধান এবং মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার দায়িত্বশীলরা।

ওরশ মোবারক উপলক্ষে দিনব্যাপী খতমে কুরআন, জিকির-আযকার, কুরআন-হাদিসভিত্তিক আলোচনা, মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন বর্তমান গদ্দিনেসীন পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান (মাদ্দা জিল্লুহুল আলী)।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy