আটঘরিয়ায় ৮ বছর ধরে তালাবদ্ধ ট্রমা সেন্টার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৯৩ মাস আগে (২০১৮ সালের ৩ জুন) ১০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার চালু

2026-02-22T12:12:00+00:00
2026-02-22T12:12:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় ৮ বছর ধরে তালাবদ্ধ ট্রমা সেন্টার
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৭৮)
X

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৯৩ মাস আগে (২০১৮ সালের ৩ জুন) ১০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার চালু হলেও এখনও তা কার্যকর হয়নি। জনবল নেই, বরাদ্দ নেই, এবং এই দীর্ঘ সময়ে একজন রোগীও চিকিৎসা পায়নি। ফলে পুরো ট্রমা সেন্টারটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসক ডাক্তার সুপ্রভা রানী বলেন, ভৌগলিকভাবে আটঘরিয়ায় ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা বিবেচনা করে এটি নির্মাণ করা হয় এবং ৩ জুন ২০১৮ তারিখে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখযোগ্য, এই এলাকার নিকটবর্তী ট্রমা সেন্টার অবস্থিত রাজশাহী মেডিকেল কলেজে, যা আটঘরিয়ার থেকে প্রায় ১০১ কিলোমিটার দূরে। এছাড়া পাবনা রাজশাহী মহাসড়ক এবং ফরিদপুর মিনি মহাসড়কের মাধ্যমে রোগীরা সেবা নিতে বাধ্য হন।

দুঃখজনক হলেও সত্য, ট্রমা সেন্টার চালুর পর প্রায় ৮ বছর অতিবাহিত হলেও কোনো জনবল নিয়োগ করা হয়নি, বরাদ্দ দেওয়া হয়নি। তাই সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে অবিলম্বে এখানে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বরাদ্দ প্রদানের জন্য, যাতে স্থানীয় জনগণ স্থানীয় সেবার সুবিধা পেতে পারে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy