প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম (ভিজিট : ১৩১)

X
প্রবাসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নিয়ে এবং প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান করতে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের পর লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যকরী মিটিংয়ে উপস্থিত সদস্যদের সর্ব সন্মানিতক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলা এর সম্পাদক রাসেল আহম্মেদ। সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ আহমদ প্রিন্সকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফিজ আল আসাদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমেদ।
এ ছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোটিসিয়াস বাংলা এর মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে আমেনা খাতুন অশ্রুকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ, এস এম আজাদ, এনামুল হক, শাহ মোহাম্মদ তানভীর,
সজিব হোম রায়, মনির হোসেন, মো.মহিউদ্দিন, সোহেল রানা, আকবর হোসেন, রাহিব ফয়সাল ও জহিরুল হক। প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে জানানো হয়, শিগগিরই একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এসময় নব নির্বাচিত কমিটির নেতারা পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।