নিয়ামতপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের অনুষ্ঠান থেকে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু

2026-02-22T15:29:43+00:00
2026-02-22T15:29:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়ামতপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৫৪)
X

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের অনুষ্ঠান থেকে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের (জাবরিপাড়া) গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরদিন শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনরা সেখানে আসে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়।

অভিযোগে বলা হয়, পরে তাকে স্থানীয় এক খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) রেজাউল করিম (ভারপ্রাপ্ত) বলেন, ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের হয়। গভীর রাতে থানার চৌকস টিম অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy