চুয়াডাঙ্গায় ২ বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি)

2026-02-22T16:45:15+00:00
2026-02-22T16:45:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় ২ বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৪২)
X

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

অভিযান চলাকালে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম, ব্যবহৃত ডালডায় মরা ইঁদুর পাওয়া, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ দিয়ে পণ্য তৈরির প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনন্যা ফুড প্রোডাক্টে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন করে প্যাকেটজাত করার দায়ে মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় এই অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ তদারকি অভিযানের অংশ হিসেবে স্থানীয় হোটেল, সেমাই ও মসলা মিলেও নজরদারি চালানো হয়। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য পরিহারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy