আরব আমিরাতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নওশের আলম সুমন, ইউএই

প্রবাস

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এবং বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক

2026-02-22T19:12:17+00:00
2026-02-22T19:12:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরব আমিরাতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নওশের আলম সুমন, ইউএই
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ২২৮)
X

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এবং বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুবাই কনস্যুলেটে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি কমিউনিটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

দুবাই কনস্যুলেটে আলোচনাসভায় ভাষা শহিদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বাণী পাঠের মাধ্যমে সভা উদ্বোধন করা হয়। 

কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান বলেন, ২১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক মূল্যবোধ, অধিকার ও সমতা প্রতিষ্ঠার প্রতীক। একুশের চেতনা আমাদের সকল সংগ্রামের প্রেরণা। তিনি প্রবাসীদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে কাজ করার আহ্বান জানান।

আবুধাবি দূতাবাসেও রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কূটনৈতিক কর্মকর্তারা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনাসভায় মাতৃভাষার মর্যাদা, ভাষা শহিদদের আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশীদের একতা ও দেশপ্রেমের উপর গুরুত্বারোপ করা হয়।

দূতাবাস ও কনস্যুলেটের অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল, বিমান বাংলাদেশ, জনতা ব্যাংক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া-মাহফিল এবং ইফতার অনুষ্ঠিত হয়।

দিবসটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা মাতৃভাষা ও শহিদদের ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আগামী প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখার অঙ্গীকার পুনঃনিশ্চিত করেন।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy