প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম (ভিজিট : ১৩৮)

X
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
শ্যামপুরের পোস্তগোলা এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি নতুন প্রকল্পের ভেতরে রড চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহতের নাম আব্দুর রহিম (৩৫)। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুরের পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএর নতুন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রড চুরির সময় স্থানীয় লোকজন টের পেয়ে ওই যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ-আলম মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহত যুবকের নাম আব্দুর রহিম (৩৫) বলে জানা গেছে। তার বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।