মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরে বন্ধুর মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।আহত শিক্ষার্থী তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের

2026-02-23T20:07:00+00:00
2026-02-23T20:07:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ১১৯)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
X

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

মোহাম্মদপুরে বন্ধুর মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

আহত শিক্ষার্থী তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র। গত রাত ৯টার দিকে নবীনগর হাউজিং এর ২ নাম্বার রোডে এ ঘটনা ঘটে।

‎আহত সোহানের বাবা জামাল হোসেন বলেন, ‘রাত নয়টার দিকে দুই বন্ধু নবীনগর হাউজিং দিয়ে যাচ্ছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী সোহানের বন্ধুর কাছ থেকে মোবাইল নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। তখন আমার ছেলে বাধা দেয়। কিন্তু তার বন্ধু ভয়ে মোবাইল ফেলে দৌড় দেয়। ওই সময় আমার ছেলেকে ছিনতাইকারীরা দুই হাঁটুর নিচে কুপিয়ে জখম করে।’

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত কিশোরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করেছে বলে তার পরিবার জানিয়েছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy