ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে বিএনপি নেতার খোলা চিঠি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে চাকরিচ্যুত চট্টগ্রাম অঞ্চলের (বাঁশখালীসহ) পাঁচ হাজার ব্যাংকারদের চাকরি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

2026-02-24T15:19:34+00:00
2026-02-24T16:10:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে বিএনপি নেতার খোলা চিঠি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৯ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৪:১০ পিএম  (ভিজিট : ১৩৯৪)
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
X

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে চাকরিচ্যুত চট্টগ্রাম অঞ্চলের (বাঁশখালীসহ) পাঁচ হাজার ব্যাংকারদের চাকরি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর খোলা চিঠি দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই খোলা চিঠি লেখেন। খোলা চিঠিতে চাকরিচ্যুত পাঁচ হাজার ব্যাংকারদের মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিনীতভাবে অনুরোধ জানান তিনি। 


ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে খোলা চিঠিতে বিএনপি মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা লেখেন—

মাননীয় প্রধানমন্ত্রী,
সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন।
আমি আপনার নিকট গভীর শ্রদ্ধা ও আস্থার সাথে একটি জরুরি ও মানবিক আবেদন পেশ করছি। ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রায় পাঁচ হাজার ব্যাংকার বিভিন্ন পরিস্থিতির কারণে চাকরিচ্যুত হয়েছেন।তাঁদের মধ্যে এমন অনেক পরিবার রয়েছে, যেখানে স্বামী-স্ত্রী উভয়েই একই ব্যাংকে কর্মরত ছিলেন এবং বর্তমানে দু’জনই কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। একটি পরিবারের উপার্জনের একমাত্র উৎস হঠাৎ বন্ধ হয়ে গেলে সেই পরিবারের উপর যে ভয়াবহ আর্থিক ও মানসিক সংকট নেমে আসে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সন্তানদের লেখাপড়া, বৃদ্ধ পিতা-মাতার চিকিৎসা, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ সবকিছু আজ অনিশ্চয়তার মুখে।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মানবিক নেতৃত্ব, ন্যায়বিচার ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রতি আমাদের গভীর আস্থা রয়েছে। বিনীতভাবে অনুরোধ করছি যেসব পরিবার চাকরি হারিয়েছেন, তাদের অতিদ্রুত পূর্ণ বহাল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রদান করা হোক। এতে অসংখ্য পরিবার পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে। চাকরিচ্যুতদের অশ্রু শুধু একটি পরিবারের কষ্ট নয়। এটি আমাদের সামষ্টিক মানবিক দায়িত্বের আহ্বান। আপনার সহানুভূতিশীল ও দূরদর্শী সিদ্ধান্ত বহু অসহায় পরিবারের জীবনে পুনরায় আশার আলো জ্বালাতে পারে। আপনার সদয় দৃষ্টি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। আল্লাহ তায়ালা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় আরও সাফল্য দান করুন এই প্রার্থনা রইল।


এদিকে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে খোলা চিঠি পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়। মুহুর্তেই পোস্টটি চাকরিচ্যুত ব্যাংকার, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতাকর্মী, বিএনপি ও তাঁর অঙ্গ-সহযোগী নেতাকর্মীরা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার খোলা চিঠির প্রশংসা করে পোস্টটি ফেসবুকে শেয়ার করেন।


এ বিষয়ে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকার মো. ইমদাদ হোসেন, '৫ আগস্টের পর হটাৎ অন্যায়ভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়। চাকরি হারিয়ে অনেক ব্যাংকার অভাব-অনটনে দিন কাটাচ্ছেন। তবে কঠিন মুহুর্তেও অন্যায়ভাবে চাকরিচ্যুত ব্যাংকাদের পাশে থেকে সমর্থন দিয়েছেন বিএনপি নেতা পাপ্পা ভাই। তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি চাকরিচ্যুত ব্যাংকারদের নতুন করে আশার সঞ্চার করেছে। আমরা এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।'


জানতে চাইলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, '৫ আগস্টের পর বিভিন্ন পরিস্থিতির কারণে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বাঁশখালীর অনেক ব্যাংকার ভাইও চাকরিচ্যুত হয়েছেন। তাদের কষ্ট আমাকে পীড়া দেয়। চাকরিচ্যুত ব্যাংকারদের অনেকে এখন মানবেতর জীবন-যাপন করতেছে। আমি চাকরিচ্যুত ব্যাংকারদের চাকরি ফিরিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।'






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy