ধামইরহাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি এনামুল হকের মতবিনিময়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।মঙ্গলবার

2026-02-24T17:05:33+00:00
2026-02-24T17:05:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি এনামুল হকের মতবিনিময়
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৫৮)
X

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলীসহ স্থানীয় সরকার, কৃষি, শিক্ষা, মৎস্য, প্রাণিসম্পদ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, উপজেলার প্রতিটি দপ্তর জনগণের সঙ্গে সম্পৃক্ত। তিনি জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy