প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম (ভিজিট : ১৭১)

X
কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসক, প্রাইভেট হাসপাতাল মালিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উৎসব কমিউনিটি সেন্টারে দেবিদ্বার প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতি-এর উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভি.পি. ময়নাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, ডা. রেজা মো. সারওয়ার আকবর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান।
ইফতার মাহফিলে দেবিদ্বারের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক ও সুধীজনরা।