চট্টগ্রামে এতিম শিশুদের নিয়ে জহিরুল হক টুটুলের ইফতার সন্ধ্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। ইবাদতের এই মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের

2026-02-24T21:21:18+00:00
2026-02-24T21:21:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে এতিম শিশুদের নিয়ে জহিরুল হক টুটুলের ইফতার সন্ধ্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৭২)
X

পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। ইবাদতের এই মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য মানবিক চেতনাকে ধারণ করে চট্টগ্রাম মহানগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী এলাকায় অসহায় ও এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, আকবর শাহ থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুল।

রমজান উপলক্ষে এলাকার বিভিন্ন এতিম ও দুস্থ পরিবারের শিশুদের নিয়ে এ ইফতার আয়োজন করা হয়। শিশুদের সঙ্গে একই কাতারে বসে ইফতার করেন জহিরুল হক টুটুল ও অন্যান্য অতিথিরা। ইফতারের আগে শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা ও ভালোবাসার ছোঁয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব আকন্দ, আকবর শাহ থানা যুবদলের মনছুর আহমেদ মোহন, মহানগর স্বেচ্ছাসেবক দলের জাহেদুল হক, জাকারিয়া রাজীব, কাউসার হোসেন লেদু, মো. মোরশেদ, মো. শিরন, মো. আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন শুভ, মো. শিমুল, মো. আনোয়ারুল, কামরুল শাকির রাহাত (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আকবর শাহ থানা ছাত্রদল), মো. তানজীলুর রহমান, মো. ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

এ সময় জহিরুল হক টুটুল বলেন, রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অসহায় পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হয়। তাদের মতে, সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy