দেড় ঘণ্টা পর নর্দায় গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর নর্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায়

2026-02-25T09:30:55+00:00
2026-02-25T09:30:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেড় ঘণ্টা পর নর্দায় গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ এএম   (ভিজিট : ৯৯)
X

রাজধানীর নর্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।


আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গ্যারেজে থাকা গাড়িগুলো পুড়ে গেছে। পাশাপাশি আগুনের তাপে পাশের বহুতল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 


এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে আগুন লাগার পর এলাকায় যানবাহন চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো রাস্তা জুড়ে জ্যাম ছিল, তবে এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy