বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ড. নাহিন সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র চরম দুঃসময়ে বারবার রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির

2026-02-25T14:38:36+00:00
2026-02-25T16:13:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ড. নাহিন সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৪:১৩ পিএম  (ভিজিট : ২২৭)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র চরম দুঃসময়ে বারবার রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ড. আরিফা জেসমিন নাহিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

বিগত চারটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনে একক নারীপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন চেয়েছেন এবং প্রতিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী গত ৩ দশক ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত এবং দীর্ঘ রাজনৈতিক কারণে বহুবার হয়রানির শিকার ড. নাহিনকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়নের জন্য দলীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চরম দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রতিটি কর্মসূচীতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নারী সমাজের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ড. নাহিন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাবেক সহ-সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও সভাপতি।

রাজনৈতিক সংগ্রামে তিনি বহুবার পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-কে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের সময় আহত হন এবং বিভিন্ন হরতাল ও কর্মসূচিতে পুলিশ গ্রেপ্তার ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

বিএনপির দুঃসময়ে প্রতিটি আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি রাজনৈতিক পরিচ্ছন্ন ইমেজ ও দৃঢ় অবস্থানের অধিকারী। এই সব কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ড. আরিফা জেসমিন নাহিন ব্যাপক আলোচনায় রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy