মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানে মোট ১

2026-02-26T11:16:58+00:00
2026-02-26T11:16:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ১২৫)
X

নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোহরদী সেন্ট্রাল হাসপাতালে অনুমোদনহীন কীট ব্যবহার করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখান থেকে অনুমোদনহীন কীট জব্দ করা হয়।

অন্যদিকে জনকল্যান মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একই আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, নরসিংদীর ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব মিয়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy