প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম (ভিজিট : ১৭৯)

X
ভারত-ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে মোদীর ব্যক্তিগত নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ নরেন্দ্র মোদিকে ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। তিনিই বিশ্বের প্রথম নেতা যিনি এই পদক লাভ করলেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরাইল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ শেষে নেসেটের স্পিকার আমির ওহানা তার হাতে এই সম্মান তুলে দেন।
ভারত-ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে মোদীর ব্যক্তিগত নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইজরায়েলি পার্লামেন্টের এই সর্বোচ্চ সম্মান পেলেন।
মোদি এমন একজন বিশ্বনেতা, যিনি ইসরায়েল ও ফিলিস্তিন দুই দেশ থেকেই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ২০১৮ সালে তিনি ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ লাভ করেন, যা বিদেশি নেতাদের জন্য ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান।
গত নয় বছরে এটিই মোদির প্রথম ইসরায়েল সফর। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে প্রথম সফরের সময় ভারত-ইসরায়েল সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।