প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম (ভিজিট : ১২১)

X
সবুজ কপি, নামে পরিচিত ব্রকলী চাষে কৃষকদেরকে উদ্ভুদ্ধ করা হচ্ছে নারাযণগঞ্জের আড়াইহাজারে।
উপজেলার হাইজাদী ইউনিয়নের দড়িসিঙ্গারপুর এলাকায় একটি প্রদর্শনী প্লট করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। ফলন ও সৌন্দর্য দেখে অনেকেই অভিভুত এবং ব্রকলী চাষে উদ্ভুদ্ধ হচ্ছে অনেকেই।
হাইজাদী ইউনিয়নের তিলচন্দী ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুক ভূঁইয়া জানান, দড়িসিঙ্গারপুর গ্রামের কৃষক আমির আলীর পুত্র সাদ্দাম হোসেনের নামে ২৫ শতাংশ জমির উপর একটি প্রদর্শনী প্লটে ব্রকলীর চাষ করা হয়েছে।
২৫ শতাংশ জমিতে ব্রকরী চাষে ফলন তোলা পর্যন্ত খরচ পড়বে ১৫ হাজার টাকা। প্রতি শতাংশে ১০০ টি করে ব্রকলীর চারা রোপণ করা হয়েছে। প্রতিটি ক্রকলীর বিক্রি মুল্য আসবে ২০ টাকা করে।
সেই হিসেবে ২৫ শতাংশ জমির ব্রকলী বিক্রি করে আমদানী আসবে ৫০ হাজার টাকা। হিসেব অনুযায়ি লাভ আসবে ৩৫ হাজার টাকা। রবি মৌসুমের ২ থেকে আড়াই মাসে ২৫ শতাংশ জমি থেকে ৩৫ হাজার টাকা মুনাফা আসা খুব একটা কম নয় বলে স্থানীয় কৃষকেরা জানান।
উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক ভূঁইয়া জানান, ব্রকলী চাষে কৃষকদেরকে উদ্ধুদ্ধ করার জন্য যাবতীয় পরামর্শ এবং সহযোগিতা উপজেলা কৃষি ফিসের পক্ষ থেকে দেয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব তাড়াতাড়ি ব্রকলী চাষে আড়াইহাজারে বিপ্লব ঘটতে পারে।