অনুবাদ সাহিত্য, আলী আহমদ ও বাংলা একাডেমি পুরস্কার

ইমামুল ইসলাম

সাহিত্য

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কবি, কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, প্রাবন্ধিকসহ নয় বিশিষ্টজন।পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান;

2026-02-26T19:17:45+00:00
2026-02-26T19:17:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অনুবাদ সাহিত্য, আলী আহমদ ও বাংলা একাডেমি পুরস্কার
ইমামুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ১১৮)
X

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কবি, কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, প্রাবন্ধিকসহ নয় বিশিষ্টজন। 

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান; কথাসাহিত্যে নাসিমা আনিস; প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক; শিশুসাহিত্যে হাসান হাফিজ; অনুবাদে আলী আহমদ; গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান; বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান। যারা পুরস্কার পেয়েছেন, তারা সবাই নিজস্ব স্বকীয়তা নিয়ে নিজ নিজ ভুবনে দীপ্তিময়, জাতির মনন ‍ও মানসে রসদ দিয়ে যাচ্ছেন নির্মোহভাবে অবলীলায়।

অনুবাদে যে বিশিষ্টজন এবার বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন- এ পুরস্কার তার যাপিত জীবনের এক ক্ষুদ্র পাওয়া। সমকালীন বিশ্বসাহিত্য বাংলাভাষাভাষী পাঠকের কাছে সাবলিল ভাষায় ও নান্দনিক সৌন্দের্যে উপস্থাপন করার ক্ষেত্রে আলী আহমদ অহর্নিশ সাধনা করেছেন। এ পুরস্কারপ্রাপ্তী তার সাহিত্যসাধনার বিশালতায় ক্ষুদ্র অর্জন। তার চিন্তাদর্শন, নান্দনিক ভুবন ও সাহিত্যসাধনার ব্যাপ্তি আকারে আরও বৃহৎ, ভাবনায় আরও গভীর, ভাষায় আরও প্রাঞ্জল, সময় ও কালে আরও টেকসই বটে।

বরিশালের বানারিপাড়ায় সন্ধ্যা নদীর তীরঘেষা ছোট্ট গ্রামের নাম মসজিদ বাড়ি। এ গ্রামেই আলী আহমদের জন্ম ও  শৈশবে বেড়ে ওঠা, এ গ্রামের পললকণায় সিক্ত শৈশবের ছাপ এবং সন্ধ্যা নদীর ভাঙা-গড়ায় জীবনস্রোতের চলিষ্ণু সত্তা নিয়ে রসকষহীন অর্থশাস্ত্রে প্রাতিষ্ঠানিক পাঠ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চাকরি করেছেন সরকারের রাজস্ব আহরণ বিভাগে, ভূমিকাও রেখেছেন জাতীয় পর্যায়ে এ বিভাগের নীতি-নির্ধারণে। তবুও এ পথে পূর্ণ তৃপ্ত পায়নি তার অতৃপ্ত আত্মা। জীবনচলার পথে পথে মন ও মননে ডুব দেন সাহিত্যসাধনায়। দীর্ঘ সাধনায় এ ক্ষুদ্র অর্জন জীবদ্দশায় দেখে যাওয়া পরম আনন্দের।

জীবন-জীবিকায় আলী আহমদের সরকারি চাকরির বহমানতা ছিল বটে, তবে রূপ-রস আস্বাদনে শিল্প-সাহিত্যের দেশজ ভুবন অতিক্রম করে বৈশ্বিক ভুবনের মহানেশায় মজেছেন তিনি। রবি ঠাকুরের প্রচণ্ড অনুরাগী এ মানুষটির ইংরেজি সাহিত্য ও ভাষায় অসাধারণ দখল তার, শুধুই ব্যক্তি উদ্যোগে, মানসের ক্ষুধা নিবারণের নেশায়। তিনি বিশ্বসাহিত্যের মহারথীদের নিয়ে কালযাপন করেছেন এবং সিদ্ধহস্তে অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের তৃপ্ত করেছেন।

আলী আহমদের উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থগুলো হল- নোবেলজয়ীদের ছোটগল্প, বিশ্বসাহিত্যের আঙিনায়, বারো অভিযাত্রীর কাহিনী, শিকার ও অন্যান্য গল্প, পাস্কুয়াল দুয়ার্তের পরিবার, খোঁজ, স্বপ্নগিরি,, বিশ্বসেরা ছোটগল্প, চোর ও সারমেয় সমাচার, প্রেম ও অন্যান্য দানব, হে সুন্দর হে বিষন্নতা, আমার সাক্ষ্য ও পাখির গান।

প্রসঙ্গত, আলী আহমদের অনুবাদকৃত বই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকাভুক্ত করা হয়েছে।





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy