ধানমন্ডিতে ‘ইপসা-সমধারা দ্বাদশ কবিতা উৎসব’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সাহিত্য

বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতি, অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতির সমন্বিত বিকাশের প্রয়োজনীয়তাকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে

2026-04-25T19:22:28+00:00
2026-04-25T19:22:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডিতে ‘ইপসা-সমধারা দ্বাদশ কবিতা উৎসব’ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১৫৩)
ইপসা-সমধারা দ্বাদশ কবিতা উৎসব-২০২৬
X

ইপসা-সমধারা দ্বাদশ কবিতা উৎসব-২০২৬

বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতি, অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতির সমন্বিত বিকাশের প্রয়োজনীয়তাকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ইপসা-সমধারা দ্বাদশ কবিতা উৎসব-২০২৬’।

আজ শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় এ অনুষ্ঠানটি শুরু হয়। 

সমধারার উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক হারুন হাবীব। সভাপতিত্ব করবেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ, কবি দিলারা হাফিজ, কবি নজমুল হেলাল এবং লেখক ও গবেষক ড. মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে পুরস্কার পর্ব। এ বছর ‘সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬’ প্রদান করা হয় জনপ্রিয় সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালকে (কথাসাহিত্য), কবি আদ্যনাথ ঘোষকে (কবিতা) এবং বিজ্ঞানী ও ছড়াকার ধনঞ্জয় সাহাকে (শিশুসাহিত্য)।





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy