গোবিন্দগঞ্জে অনুকুল আবহাওয়া, ভালো ফলনের আশা চাষিদের

গোবিন্দগঞ্জ (গ্ইাবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শীতের প্রকোপ কমে যাওয়ার সাথে সাথেই শুরু হয়েছে বোরো ধান চাষ-আবাদ। এ জন্য ব্যস্ত সময় পাড়

2026-02-27T19:13:56+00:00
2026-02-27T19:18:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে অনুকুল আবহাওয়া, ভালো ফলনের আশা চাষিদের
বোরো চাষে ব্যস্ত কৃষক
গোবিন্দগঞ্জ (গ্ইাবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৭:১৮ পিএম  (ভিজিট : ৬৯)
X

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শীতের প্রকোপ কমে যাওয়ার সাথে সাথেই শুরু হয়েছে বোরো ধান চাষ-আবাদ। এ জন্য  ব্যস্ত সময় পাড় করছে চাষিরা।

 সার, সেচসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো চাষের ব্যয়ও বেড়েছে। সকল সঙ্কট কাটিয়ে অনুকল আবহওয়ায় বোরোর  ধানের ভালো ফলনের আশা কৃষকদের। বোরা চাষ নির্বিঘœ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। 

মধ্য জানুয়ারী থেকে এ উপজেলায় বোরো ধান চাষ শুরু হয়ে থাকলেও শীতের প্রকোপ কমে আসায় অনুকুল আবহাওয়ায় এখন পুরোদমে বোরো রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষক। মাঠে মাঠে চলছে  কৃষকের জমিতে হাল দেওয়া, জমি কাদা করা, বীজ তলা থেকে চারা উঠানো এবং বোরো চারা রোপনের কাজ। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  এ বছর ৩১ হাজার ১শ ২০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। এরমধ্যে ৬হাজার ২৯শ’ হেক্টর জমিতে হাইব্রিড, উফশী জাত ২৫ হাজার ৪৬ হেক্টর এবং স্থানীয় জাতের ৪৬ হেক্টর ধান চাষ করা হয়েছে। 


সার তেলসহ কৃষি উপকরণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় বোরো চাষের ব্যয়ও বেড়েছে। কৃষকরা বলছেন শীত ও ঘন কুয়াশা কমে আসায় সময় মত বোরা চাষ শুরু করতে পেরেছেন তারা। সার, সেচ ও কৃষি উপকরণ ব্যয় বৃদ্ধিতে বোরো আবাদের ব্যয় বাড়লেও অনুকুল আবহাওয়ায় এ বোরো ধান আবাদে ভালো ফলন আশা করছেন চাষীরা। সাপমারা ইউনিয়নের জীবনপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, প্রথম প্রথম ডিলাররা সারের দাম বেশী নিলেও কৃষি বিভাগের তপরতায় তা সহনীয় পর্যায়ে নেমে এসেছে।  সার সেচ সহ সব অনুকুলে থাকায় নিবিঘেœ চাষাবাদ করা হচ্ছে।  

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকতা মোঃ মেহেদী হাসান বলেন বোরো আবাদ নির্বিঘœ করতে কৃষকদের সব ধরণের পরামর্শ সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য সহযোগিতার জন্য কৃষি বিভাগের উপসহকারি কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy