পাবনায় অটোবাইকের চাকা খুলে প্রাণ গেল লিয়াকতের

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক লিয়াকত আলী মন্ডল হেদাই (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

2026-02-27T21:47:44+00:00
2026-02-27T21:47:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনায় অটোবাইকের চাকা খুলে প্রাণ গেল লিয়াকতের
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৯৫)
X

পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক লিয়াকত আলী মন্ডল হেদাই (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী বাজার থেকে যাত্রী নিয়ে সাঁথিয়ায় যাচ্ছিলেন অটোবাইক চালক লিয়াকত। পথিমধ্যে চকনন্দনপুর পৌঁছালে সামনের চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক লিয়াকতের মাথায় চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গাড়িতে থাকা দু’জন যাত্রী আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দূর্ঘনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy