আমিরাত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

নওশের আলম সুমন, ইউএই

প্রবাস

ইরান ও ইসরায়েল-এর মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা

2026-02-28T22:35:37+00:00
2026-02-28T22:35:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমিরাত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ সতর্কবার্তা
নওশের আলম সুমন, ইউএই
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম   (ভিজিট : ৩৩০)
X

ইরান ও ইসরায়েল-এর মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশিকা ও সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি।

আজ (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ জানিয়েছে। যে কোনো সামরিক স্থাপনার আশেপাশে না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বিপদ না কাটা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বিশেষ করে খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং অযথা জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবার সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে।

স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোনো প্রকার বিভ্রান্তিকর ছবি বা ভিডিও আপলোড না করা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আমিরাতের আইন অনুযায়ী গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়।

যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের জন্য হটলাইন নম্বর খোলা রাখা হয়েছে। আবুধাবি দূতাবাসের নম্বর +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫ ও +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০। এছাড়া বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই-এর নম্বর +৯৭১ ৫০ ৪১৬ ৮২৫৩ ও +৯৭১ ৫০ ৪১৬ ৮৩৬৩। ইমেইল: [email protected]

দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy