ইরানের পাল্টা হামলা ‘ধারণার চেয়ে কম’, ভেবেছিলাম দ্বিগুণ হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলার মধ্যেই হামলা চালানোর পর কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন আরও সহজ হয়েছে বলে

2026-03-01T11:59:53+00:00
2026-03-01T11:59:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের পাল্টা হামলা ‘ধারণার চেয়ে কম’, ভেবেছিলাম দ্বিগুণ হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ১০৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলার মধ্যেই হামলা চালানোর পর কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন আরও সহজ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন হামলার পর ইরানের পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের ‘ধারণার চেয়েও কম’ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, এই হামলা দ্বিগুণ হবে বলে ভেবেছিলেন তিনি। খবর আল জাজিরা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার পর কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন ‘অনেক সহজ’ হয়ে গেছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুই দফা ইরানে হামলা চালিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এ পদক্ষেপ ওয়াশিংটনের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

তবে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার বিশ্বাস— ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে এখন যুক্তরাষ্ট্র আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘স্পষ্টতই এখন পরিস্থিতি একদিন আগের চেয়ে অনেক সহজ, কারণ তারা (ইরান) কঠোরভাবে চাপে রয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ইরানের পাল্টা হামলা তথা প্রতিক্রিয়া, বিশেষ করে এই অঞ্চলজুড়ে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা এখন পর্যন্ত ‘আমাদের ধারণার চেয়ে কম’ হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম এটা দ্বিগুণ হবে।’

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা নেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই অস্থায়ী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং নেতৃত্ব পরিষদ (গার্ডিয়ান কাউন্সিল)-এর একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন।

দেশটির সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যু বা দায়িত্ব পালনে অক্ষমতা দেখা দিলে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। এই পরিষদের দায়িত্ব হলো নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করা, যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অন্তর্বর্তী পরিষদের প্রধান দায়িত্ব হবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, এই অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো ইরানে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া এবং সময়সীমা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy