বেলিয়ার নতুন কমিটি ঘোষণা: সভাপতি উজ্জ্বল, সম্পাদক ইয়াদুল

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

বাংলাদেশের লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেলিয়া) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন

2026-03-01T12:28:02+00:00
2026-03-01T12:28:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলিয়ার নতুন কমিটি ঘোষণা: সভাপতি উজ্জ্বল, সম্পাদক ইয়াদুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ৩৭৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেলিয়া) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন শফিউল আলম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াদুল হক।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওরান বাজারের বিটিএমসি ভবনের দি রেইনী রুফ রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়। এরপর সেখানে নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও সংগঠনের সদস্যদের মতবিনিময়ের পাশাপাশি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদের বিপরীতে একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে। তবে ওই পদসমূহের বিপরীতে অন্য কোনো বৈধ মনোনয়নপত্র দাখিল না হওয়ায় নির্বাচন বোর্ড প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

সিনিয়র সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সহ-সভাপতি অসীম সরকার, অর্থ সম্পাদক এসএম মনির উজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন তরফদার। পরিচালক পদে নির্বাচিতরা হলেন মোহাম্মদ জাকিরুল হক, মো. নেয়ামুল হক, মো. লৎফর রহমান, ফারুক হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, আহম্মদ আলী ও আরেফ আহমেদ।

এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি শফিউল আলম উজ্জ্বল বলেন, নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তাঁদের নেতৃত্বে বেলিয়া’র কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তিনি সদস্যদের স্বার্থ সংরক্ষণ, লিফট শিল্পখাতের মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং সরকারের সঙ্গে সমন্বয় জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলটি সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy