ইরানে চালানো হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন: জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসারয়েলের হামলার প্রতিক্রিয়ায় শনিবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অধিবেশনের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি

2026-03-01T13:05:53+00:00
2026-03-01T13:11:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে চালানো হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন: জাতিসংঘের মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:০৫ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ১:১১ পিএম  (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসারয়েলের হামলার প্রতিক্রিয়ায় শনিবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অধিবেশনের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলাকে স্পষ্ট আগ্রাসন উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইরানে চালানো হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। 

এ সময় ইরানের বিপ্লবি গার্ডের প্রতিশোধমূলক পদক্ষেপেরও নিন্দা জানান গুতেরেস। তিনি বলেন, চলমান পরিস্থিতি এমন এক উত্তেজনা সৃষ্টি করেছে যা যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এদিকে জাতিসংঘে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেন ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভারি। এ সময় আগ্রাসন বন্ধ না হলে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাবে বলে সতর্ক করেন তিনি।

অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইরানে হামলা চালিয়ে কোনো আইন লঙ্ঘন করেনি যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, যতদিন ইরান তার সন্ত্রাস চালিয়ে যাবে, ততদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভারি বলেন, এই অপরাধমূলক আগ্রাসন মোকাবিলা এবং শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড প্রতিহত করার জন্য ইরান প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ক্ষমতা এবং উপায় ব্যবহার করছে। এই অঞ্চলে প্রতিপক্ষ বাহিনীর সমস্ত ঘাঁটি, সুযোগ-সুবিধা এবং সম্পদকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করবে ইরান। আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত ইরান তার আত্মরক্ষার অধিকার কোনো দ্বিধা ছাড়াই প্রয়োগ করে যাবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালজ বলেন, ‘উন্নত ক্ষেপণাস্ত্র ক্ষমতা অর্জনের জন্য ইরানের অব্যাহত প্রচেষ্টা, কূটনৈতিক সুযোগ থাকা সত্ত্বেও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অস্বীকৃতি আজকের এই হামলার মূল কারণ।  ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না, এই নীতি রাজনীতির বিষয় নয়।এটি বিশ্বব্যাপী নিরাপত্তার বিষয়। সেই লক্ষ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র আইনসম্মত পদক্ষেপ নিচ্ছে।’

ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন বলেন, ‘এই অভিযানে পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, আমাদের অঞ্চলে সন্ত্রাসকে ইন্ধন যোগায় এমন দমন-পীড়নের যন্ত্রপাতি লক্ষ্য করা হচ্ছে। ইরানি সরকার কোনো যুক্তিসঙ্গত বিকল্প না রাখায় এই পথ আমাদের বেছে নিতে হয়েছে। এই যৌথ প্রচেষ্টা যতদিন হুমকি থাকবে, ততদিন অব্যাহত থাকবে।’




  বিষয়:   জাতিসংঘ  ইরান  হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy