গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলার অভিযোগে থানায় জিডি

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় এক আমেরিকান নাগরিকের উপর হামলা চালিয়েছে স্থানীয় এক বিএনপির নেতার ছেলেরা।এ ব্যাপারে রোববার

2026-03-01T19:00:56+00:00
2026-03-01T19:00:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলার অভিযোগে থানায় জিডি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৭২)
আমেরিকান নাগরিকের উপর হামলা
X

আমেরিকান নাগরিকের উপর হামলা

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় এক আমেরিকান নাগরিকের উপর হামলা চালিয়েছে স্থানীয় এক বিএনপির নেতার ছেলেরা। 

এ ব্যাপারে  রোববার ভিক্টিম আমেরিকার নাগরিক মোঃ আকরাম হোসেন, পিতা - মৃত সামশুদ্দিন, ওয়ার্ড নং-১৫, ভোগড়া, থানা-বাসন, গাজীপুর সিটি পুলিশের কাছে আইনী সহায়তা চেয়ে জিডি করেছেন। 

ভিক্টিম আকরাম হোসেন বলেন, তিনি আমেরিকান পাসপোর্টধারী একজন নাগরিক। পারিবারিক প্রয়োজনে বর্তমানে তিনি বাংলাদেশে গ্রামের বাড়ি ভোগড়া অবস্থান করছেন। ভোগড়া এলাকায় তার আবাসন ভবন এবং কিছু দোকান রয়েছে। দোকানগুলি ভাড়া দেয়া। 

তিনি আরো বলেন, কয়েক বছর আগে আমারা কয়েকজন মিলে বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় পৌনে দুই লাখ টাকা দিয়ে ট্রান্সফার কিনে গাজীপুর পল্লী বিদ্যুতের সংযোগ নেই। 

আক্রাম হোসেন বলেন, গত বুধবার সকালে অন্য গ্রাহক মোঃ আজহারুল ইসলাম ওরফে আজাদ, পিতা - স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন সাং- ভোগড়া, আমার দোকানের পাশে তাদের নবনির্মিত টিনশেড ভাড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় ওই ট্রান্সফার থেকে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে কিনা জানতে চাইলে বাসন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম আজাদ, ফাইজুল ইসলাম ও রোকন আমাকে অকথ্য ভাষায় আমার বাপ-মা তুলে গালিগালাজ শুরু করে।  

একপর্যায়ে এ ঘটনা আমার বড়ভাইকে জানাতে মোবাইল ফোনে কথা বলার সময় তারা আমার উপর চড়াও হয় এবং আবারও গালিগালাজ শুরু করে এবং আমার উপর হামলা করে। পরে পাশে থাকা আমার দোকানগুলো একে একে সাটার টেনে বন্ধ করে দিতে থাকে এবং বিদ্যুৎ সংযোগে বাধা দিলে খুন- জখমের হুমকি দিতে থাকে। পরে উপস্থিত লোকজন তাদের হাত থেকে ভিক্টিমকে রক্ষা করে। এসব ঘটনা এলকাবাসী ভিডিও করে আমাকে সরবরাহ করেছে।

বাবা গিয়াস উদ্দিন বিএনপির নেতা বলে তার প্রভাব খাটিয়ে তার ছেলেরা নানা অপকর্ম করে থাকে। এলাকায় কেউ নতুন বাড়ি নির্মাণ করতে গেলে কিংবা রাস্তারপাশে ইটবালি নামালে বিএনপির ওই নেতার ছেলেদের চাঁদা দিতে হয় কিংবা বাড়ি নির্মাণের পুরো কাজ দেয়ার জন্য চাপ/হুমকি দেয়। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের কাজে বাধা দিলে বাধাদানকারীকে আওয়ামী লীগের লোকজন দেখিয়ে নীরিহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করে। এসব কারণে এলাকাবাসীর মনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আক্রাম হোসেন তাদের এমন আচরণে নিরাপত্তা হীনতায় ভুগছেন। এমতাবস্থায় তার ও পরিবার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। 

কিন্তু আজাদ, আমেরিকান নাগরিকের উপর হামলা করার কথা অস্বীকার করেছে। কিন্তু  হামলার ঘটনার ভিডিওতে তার ছবি পাওয়া গেছে জানালে কোন উত্তর দিতে রাজি হয়নি আজাদ।

বাসন থানার ওসি মোঃ হারুন অর রশিদ জানিয়েছেন, এ ব্যাপারে সাধারণ রোববার  ভিকটিম সাধারণ ডায়েরি করেছেন। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy