প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:৪২ পিএম (ভিজিট : ৩৩৭)

X
সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইসরায়েলের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
সূত্রটি বলেছেন, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমেদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, হামলা তেহরান উত্তর-পূর্বাঞ্চলের নার্না এলাকায় থাকা বাসভবনে আঘাত হানে। যেখানে অবস্থান করছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট। হামলায় তিনিসহ তার কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট হওয়ার আগে আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থি হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।
২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ওই নির্বাচনটি ছিল বিতর্কিত। সে বছরের নির্বাচনের পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।