ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা।ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি

2026-03-02T09:54:29+00:00
2026-03-02T09:54:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৫৪ এএম   (ভিজিট : ১২৩)
সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
X

সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। 

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার তিনি এ তথ্য নিশ্চিত করেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর। 

উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি একদম সুস্থ আছেন।’

আহমাদিনেজাদের ওই উপদেষ্টা আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।

এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। 

উল্লেখ্য, তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy