জেলা পরিষদের বরাদ্দ থাকলেও চাঁদার টাকায় ঘাটলা নির্মাণের অভিযোগ

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ ধামারণ কবরস্থানে ঘাটলা নির্মাণ কাজে অনিয়ম ও চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ,

2026-03-02T14:01:41+00:00
2026-03-02T14:01:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জেলা পরিষদের বরাদ্দ থাকলেও চাঁদার টাকায় ঘাটলা নির্মাণের অভিযোগ
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ১৬১)
কবরস্থানে ঘাটলা নির্মাণ
X

কবরস্থানে ঘাটলা নির্মাণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ ধামারণ কবরস্থানে ঘাটলা নির্মাণ কাজে অনিয়ম ও চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, মুন্সীগঞ্জ জেলা পরিষদের বরাদ্দ থাকা সত্ত্বেও কবরস্থান কমিটির কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘাটলার সিঁড়িতে প্লাস্টারের কাজ চলছিল। তবে কিছু সময় পর শ্রমিকদের কাজ বন্ধ করে চলে যেতে দেখা যায়। স্থানীয়রা জানান, কাজের মান নিম্নমানের হওয়া এবং চাঁদা দাবির অভিযোগে এলাকাবাসী প্রতিবাদ জানালে শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যান।

শ্রমিক খোকন গাজী বলেন, এলাকার লোকজন এসে কাজে বাধা দেয়, তারা বলে এই কাজের জন্য কমিটির কাছ থেকে ঠিকাদার ৩০হাজার টাকা নিছে, তাই আমি কাজ বন্ধ করে চলে যাচ্ছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘাটলা নির্মাণের জন্য মুন্সীগঞ্জ জেলা পরিষদ পাঁচ লাখ টাকা বরাদ্দ দেয়। অভিযোগ রয়েছে, ওই বরাদ্দের বাইরে ঠিকাদারি প্রতিষ্ঠান কবরস্থান কমিটির কাছে অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করে। পরে কমিটি ৩০ হাজার টাকা পরিশোধ করেছে বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঘাটলাটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঢালাইয়ের সময় সেন্টারিং খুলে নিচে ডেবে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা জানান। দ্রুত সময়ের মধ্যে টেকসইভাবে ঘাটলাটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হালিম বেপারী বলেন, “ঠিকাদার আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে তাকে ৩০ হাজার টাকা দেওয়া হয়।”

ঘাটলা নির্মাণকাজ করছে ‘মেসার্স ভাই ভাই ইঞ্জিনিয়ার’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক খোকন মজুমদার বলেন, তিনি কারও কাছ থেকে কোনো টাকা চাননি বা নেননি। অভিযোগটি ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্র বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy