প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম (ভিজিট : ৫৮)

X
বিএনপির শোভাযাত্রা
৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং তৎকালীন সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়।
এর আগে কলেজ মাঠে নির্মিত জিয়া মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফখরউদ্দিন আহমেদ বাচ্চু সহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু ও শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ৫ আগস্ট দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
তিনি নেতা–কর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।