
X
বিএনপির উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল
চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন ময়মনসিংহ-১১, ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতি ও মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে এই ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
রবিবার (১ মার্চ)বিকালে উপজেলার কাচিনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জনপ্রতিনিধি, রাজ নৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায় এবং মাদক সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। দায়িত্ব
গ্রহণের পর থেকেই আমি স্পষ্ট করে বলে দিচ্ছি দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে।
কোনো প্রকার রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম
জোরদার করা হবে। শিক্ষা ও সামাজিক সচেতনতা মূলক কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, মোঃ গোলজার হোসেন, উসমানগনি মাখন,মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন,উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।