অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার

2026-03-02T18:25:04+00:00
2026-03-02T18:25:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৮০)
X

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকালে আখড়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদল এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি খণ্ডিত ও বিকৃত বক্তব্যকে কেন্দ্র করে ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি  রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করা হয়েছে।

বক্তারা এই বহিস্কারাদেশকে খণ্ডিত, বিকৃত ও অযৌক্তিক হিসেবে অভিহিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনর্বিবেচনা করার এবং বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy