খামেনি হত্যার প্রতিবাদ বিক্ষোভে গুলিতে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে খামেনিকে

2026-03-02T18:39:38+00:00
2026-03-02T18:39:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খামেনি হত্যার প্রতিবাদ বিক্ষোভে গুলিতে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৬৫৪)
পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত
X

পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত

আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে খামেনিকে হত্যার তথ্য নিশ্চিত করে ইরান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারান।

এর প্রতিবাদে করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালান সাধারণ মানুষ। তারা কনস্যুলেটের রিসিপশনে ঢুকে পড়েন। এরপর সেখানে গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। আলাদা ঘটনায় দেশটির গিলগিত-বালতিস্তানে আরও ১০ জন নিহত হন।

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ জানাতে গিয়ে দুজন নিহত হন। বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিনজোনে ঢুকে পড়েন। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে।

খামেনিকে রাজধানী তেহরানে তার প্রাসাদের কমাউন্ডে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি প্রায় ৪০ বছর দেশটির সুপ্রিম লিডার ছিলেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy