বাউফলে দুর্বৃত্তদের মন্দির ভাঙচুর, পরিদর্শনে সংদস্য সদস্য

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

যে বাগানে ফুল থাকে সে বাগানে দুই একটা হুতুম প্যাঁচাও থাকে। সেই হুতুম পেঁচা বাগানকে নষ্ট করার চেষ্টা

2026-03-02T19:57:41+00:00
2026-03-02T20:01:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফলে দুর্বৃত্তদের মন্দির ভাঙচুর, পরিদর্শনে সংদস্য সদস্য
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৫৭ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৮:০১ পিএম  (ভিজিট : ৩৭)
কালী মন্দির পরিদর্শন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ
X

কালী মন্দির পরিদর্শন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ


যে বাগানে ফুল থাকে সে বাগানে দুই একটা হুতুম প্যাঁচাও থাকে। সেই হুতুম পেঁচা বাগানকে নষ্ট করার চেষ্টা করে । সে কারনে বাগানের মালীকে সতর্ক থাকতে হয়।

 সমাজে ভাল মন্দ মানুষ থাকবেই। তবে মন্দ লোকের সংখ্যা কম। আমরা সেই মন্দ লোককে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।

বেলা ১২টায় পটুয়াখালী বাউফলের ভুবনসাহা কাচারীর শত বছরের পুরাতন কালী মন্দির পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।

তিনি আরও বলেন মন্দিরে প্রবেশ করে কালীর মাথা যারা ভেঙ্গে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মন্দির ঘর সংরক্ষণেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্দির পরিদর্শনে সংসদ সদস্যের সাথে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শহরের নেতা কর্মীরা সহ হিন্দু কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy