সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

পদ্মা ও আড়িয়াল খা নদীতে আড়াআড়ি করে অবৈধভাবে স্থাপন করা ইলিশ মাছ ধরার একাধিক বাঁধ বিনষ্ট করেছে ভ্রাম্যমান

2026-03-02T20:52:52+00:00
2026-03-02T20:52:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৭২)
অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ
X

অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ

পদ্মা ও আড়িয়াল খা নদীতে আড়াআড়ি করে অবৈধভাবে স্থাপন করা ইলিশ মাছ ধরার একাধিক বাঁধ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালতের হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। 

আজ সোমবার ১০টা থেকে থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নদীর চরনাছিরপুর ইউনিয়নের কাড়াল কান্দি, হাওলাদার কান্দি এলাকার তিনটি বড় আকৃতির স্থাপনকরা বাঁশ ও অবৈধ জালের তৈরি জাটকা শিকারের বাঁধ ভেঙ্গে ফেলা হয়। অভিযানের টের পেয়ে জেলেরা তাদের জাল ফেলে নদীতে নৌকা নিয়ে পালিয়ে যায়।

ওই সময় বাঁধ থেকে প্রায় কয়েক হাজার গুটি,কারেন্ট জাল উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত ওই জালের মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা। পরে জালগুলো চন্দ্রপাড়া নদীর ঘাট এলাকা পুড়িয়ে ফেলা হয়। অভিযানে প্রায় ২০ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক স্রোত ব্যাহত হচ্ছিল এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। অবৈধ বাঁধগুলো অপসারণে কাজ করা হচ্ছে এছাড়াও অবৈধ জাল উদ্ধারসহ ও বাঁধ ভেঙ্গে দেওয়া হচ্ছে। 

অভিযান চলাকালে কয়েকজনকে সতর্ক করা হয় এবং পুনরায় বাঁধ স্থাপন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। বাঁধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy