প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:১০ এএম (ভিজিট : ৬৩)

X
টঙ্গীতে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
টঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর বিএনপির নেতা মো. আব্দুল রহিম কালার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মো. মাহবুব আলম শুক্কুর, সরকার শাহানুর ইসলাম রনি, টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন ও সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন- আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের আলহাজ নাজিম উদ্দিন সরকার, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান মিলন, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, মহানগর তাঁতী দলের সভাপতি মো. তাজুল ইসলাম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাম্মৎ খাজিয়া আক্তার বিনাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত ও সকল কবরবাসীর ক্ষমা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।