চলমান পরিস্থিতিতে দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নওশের আলম সুমন, দুবাই

প্রবাস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তাৎক্ষণিক তৎপরতা

2026-03-03T21:29:39+00:00
2026-03-03T21:29:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলমান পরিস্থিতিতে দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নওশের আলম সুমন, দুবাই
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ১১৭)
দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন
X

দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তাৎক্ষণিক তৎপরতা জোরদার করেছে সরকার। এ প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত এ পরিদর্শন কর্মসূচি ছিল চলমান পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, আঞ্চলিক অস্থিরতা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। তিনি প্রবাসী কর্মীদের আতঙ্কিত না হয়ে সচেতন ও আইন মেনে চলার আহ্বান জানান।

এসময় তিনি যে কোনো পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি এ দেশে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণে সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় প্রবাসী কর্মীরা ভিসা-সংক্রান্ত জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তির সমস্যা এবং রেমিট্যান্স প্রেরণে বিদ্যমান প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপদেষ্টা মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রবাসীবান্ধব অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রয়োজনে জরুরি সহায়তা ও যোগাযোগ ব্যবস্থাও আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

সভায় বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান, কনস্যুলেটের শ্রম কাউন্সেলর জনাব মোঃ আব্দুস সালাম এবং ফারনেকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy