ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে নিজের সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন মো. আবু জাফর (৪৮)।ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে

2026-03-04T16:31:06+00:00
2026-03-04T16:31:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ১২৭)
ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজ
X

ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজ

ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে নিজের সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন মো. আবু জাফর (৪৮)। 

ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেন আবু জাফর। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  

সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ব্যবসায়ী আবু জাফর হলফনামায় উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং অবান্তর জীবনযাপন করে আসছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের খেয়ালখুশি মতো আলাদা থাকেন।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও তার ছেলে এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে লিপ্ত আছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সবুজ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় তার বাবা হিসেবে তিনি বিব্রত বোধ করেন।

হলফনামায় উল্লেখ করা হয়, নাহিদ হাসান সবুজের কোনো প্রকার আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকাণ্ডের সঙ্গে আবু জাফর অথবা তার পরিবারের অন্য কোনো সদস্যের সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না। ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের সব প্রকার রক্ত সম্পর্কীয় ও আইনি বিচ্ছেদ বজায় থাকবে।

আবু জাফর বলেন, দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক, তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি, তাই বাধ্য হয়ে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy