প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:১৬ পিএম আপডেট: ০৫.০৩.২০২৬ ৯:১৪ এএম (ভিজিট : ২৪২)

X
সংগৃহীত ছবি
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর ঢাকাস্থ প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, এটি প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক, স্মৃতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য উদ্যোগ।
উক্ত আয়োজনে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর ঢাকাস্থ সকল প্রাক্তন শিক্ষার্থীদের সপরিবারে ও সহপাঠীদের সঙ্গে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আগামী ৬ মার্চ বিকাল ৩টায় বাংলা মটরের ওয়াটারফল কনভেনশন হলে উপস্থিত থাকবে বলে আশা করছে।
তবে ইফতার ও আলোচনা সভার আয়োজক বন্ধুরা আন্তরিকতার সঙ্গে সবাইকে জানাচ্ছে, যে সব বন্ধুরা এখন পর্যন্ত রেজিষ্ট্রেশন করেননি তাদেরকে ৫ মার্চ বিকাল ৫টার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আহ্বান করছে।
সকল বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে বলে প্রত্যাশা করছে।