এখন আর ডিও লেটার বিক্রি হবে না: এমপি মুনতাকিম

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেছেন, এখন থেকে ডিও লেটার আর বিক্রি হবে না। ডিও

2026-03-05T11:43:36+00:00
2026-03-05T11:43:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এখন আর ডিও লেটার বিক্রি হবে না: এমপি মুনতাকিম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ২০৬)
X

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেছেন, এখন থেকে ডিও লেটার আর বিক্রি হবে না। ডিও লেটারের প্যাডে তিনি নিজে সিল ও স্বাক্ষর করে রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করা হবে।

সোমবার কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা শাখা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)- এর সভাপতি নুরুল আসলাম বসুনিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন এবং সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, চিকলি, চারালকাটা ও ধাইজান নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে জরিয়ালের ঘাট ও কেশবা ময়দানের ঘাটে প্রথম পর্যায়ে সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy